আন্তর্জাতিক

স্ত্রীর কাটা মাথা মিলল ফ্রিজে, স্বামীর আত্মসমর্পণ

ভারতের গুয়াহাটিতে ২৫ বছর বয়সী এক নারীর আঙ্গুল কাটা ও মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। মাত্র কয়েক মাস আগে বিয়ে হয়েছিল রিয়া তালুকদার নামের ওই নারীর।
রোববার (৬ সেপ্টেম্বর) একটি অ্যাপার্টমেনেন্ট তার খণ্ডিত লাশ পাওয়া যায়।
প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পেয়ে পুলিশ ওই অ্যাপার্টমেন্টে যায়। কয়েক মাস আগে বিয়ে করা এই দম্পতি সেখানে থাকতেন। প্রতিবেশীরা পুলিশকে জানান, তারা দুই দিন ধরে দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ ছিল।
পুলিশ এরপর অ্যাপার্টমেন্টের তালা ভেঙে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পায়। তার আঙুলও অর্ধেক কাটা ছিল। মরদেহে পচন ধরেছিল এবং মাথা পাওয়া যাচ্ছিল না। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ফ্রিজে রাখা একটি পলিথিনের ব্যাগ থেকে নারীর মাথা উদ্ধার করে। তবে সে সময় তার স্বামীকে কোথাও পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, শুক্রবার তারা তাকে শেষবার দেখেছিলেন।
পরে মরদেহ ও বিচ্ছিন্ন মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রোববার রাতে তার স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। স্ত্রীকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী হত্যার পেছনে কী কারণ ছিল, তা পুলিশ এখনো জানায়নি। অভিযুক্ত কী পরিস্থিতিতে আত্মসমর্পণ করেছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার আগে-পরে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল কি না, থাকলে তাদের সম্ভাব্য সম্পৃক্ততাও পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button