সারাদেশ

১৫ জন নারী-পুরুষের কক্সবাজার সফর, ফেরার পথে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে মৃত্যু হয় তরুণ বাইক রাইডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী। তারা কনটেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জনের গ্রুপ নিয়ে রাজশাহী থেকে কক্সবাজরে ভ্রমণে এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত যুবকের নাম সাকিবুল হাসান (২৪)। তিনি নাটোরের সিংড়া উপজেলার পারসাথলী শেখপাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে। এছাড়া আহত যুবকের নাম সোহাগ।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাসড়কে স্থাপন করা গতিরোধক অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ভ্রমণ গ্রুপের সদস্য মেঘলা জানান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জনের একটি ট্যুর গ্রুপ তিনদিন আগে রাজশাহী থেকে কক্সবাজার আসে। রোববার সকালে ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচের গভীর খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সাকিব ও সোহাগ।

স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবুলকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, দুর্ঘটনার পর দুজনকে আনা হয়েছিল। সাকিব হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। সোহাগকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, নিহতের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button