জাতীয়

সজীব ওয়াজেদ জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আ. লীগ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। গোপন বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা।

আগে থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় অংশের সংস্কার পন্থীদের অপছন্দের তালিকায় ছিলেন হাসিনা পুত্র জয়। দেশের রাজনীতিতে তার যোগাযোগের ঘনিষ্ঠতা নেই। এমনকি তাকে নিয়ে, বিগত সরকারের সময়ের নানা অভিযোগে এখনো বিতর্ক চলছে।
এছাড়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন জয়। এরকম আচরণকে ‘স্বার্থপর’ উল্লেখ করে সমালোচনা চলে দলটির ভেতরেই। এমন অবস্থায় ৪৪ বছর ধরে দলটির নেতৃত্ব দেওয়া হাসিনা এবার হাল তুলে দিচ্ছেন নিজের পুত্রের হাতে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতা নিয়েও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি। একের পর এক হাজির হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ডের প্রমাণনাদি। আর কয়েক মাসের মধ্যে তার চূড়ান্ত শাস্তি হতে পারে বলেও আশঙ্কা করছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button