আন্তর্জাতিক

হরমুজে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানের জাহাজ আটকাল ইরান

ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট

ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ বাহিনীর হামলায় ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এমন তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান পীরহোসেন কোলিভান্দ বলেন, যৌথ সামরিক অভিযানে মোট ৮৫ হাজার ১৭৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৫৮৩টি আবাসিক ভবন এবং ১৯ হাজার ৬৯০টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

তিনি জানান, মার্কিন সামরিক অভিযাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরান। সেখানে ২৮২টি চিকিৎসা কেন্দ্র এবং ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোলিভান্দ দাবি করেন, এসব হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করা উচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এ উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button