জাতীয়

বাড়িভাতা ৫০০ টাকা বৃদ্ধি, কিন্তু শিক্ষকদের আন্দোলনের ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা আদেশে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোছা. শরীফুন্নেসা বলেন, বাড়িভাতা বৃদ্ধির আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির পর এটি কার্যকর হবে।

তবে শিক্ষক সংগঠনগুলো এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতাচিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
এই দাবিতে তারা আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন বলেন,
“৫০০ টাকা বাড়িভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করেছি। সরকার যদি আমাদের ন্যায্য দাবি না মেনে চলে, তবে শিক্ষক-কর্মচারীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

এর আগে ১৩ আগস্ট শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতেও এমপিওভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button