আন্তর্জাতিক

পাইলট ইজেক্ট করার পর মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত

Advertisements

বুধবার (২৩ জুলাই) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

Advertisements

এতে বলা হয়, উত্তর-পশ্চিম ইউক্রেনের ভলিন ওব্লাস্টে দুর্ঘটনাটি ঘটে।
 
চলতি বছর ফ্রান্স থেকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছিল যুদ্ধবিমানটি। কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।  

এদিকে, এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের পর সরঞ্জামের ত্রুটি দেখা দিলে পাইলট ফ্লাইট কন্ট্রোলারকে জানান। তখন পাইলট দক্ষতার সাথে কাজ করেন, সংকটজনক পরিস্থিতি বিবেচনা করে তিনি সফলভাবে (ইজেক্ট) বেরিয়ে আসেন। পরে উদ্ধারকারী দল পাইলটকে স্থিতিশীল অবস্থায় খুঁজে পায়। এছাড়া মাটিতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। 
 
ইউক্রেনের এই বছর এটিই মিরাজ যুদ্ধবিমানের বিধ্বস্তের প্রথম ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন