আন্তর্জাতিক

গাজা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজার নুসেরাত থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত ৭ অক্টোবর তাদের একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা।

এই চারজনকে দিনের বেলা চালানো ‘জটিল’ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের মধ্য গাজার নুসেরাতের আলাদা দুটি জায়গা থেকে উদ্ধার করা হয়।

চীনে জন্ম নেওয়া ইসরায়েলি নাগরিক নোয়া আরগামানিকে যখন হামাসের যোদ্ধারা ধরে নিয়ে যান। তখন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এতে দেখা গিয়েছিল এই তরুণী চিৎকার করে বলছে, ‘আমাকে হত্যা করবেন না।’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

নতুন একটি ভিডিওতে দেখা যাচ্ছে উদ্ধার করে ইসরায়েলে নিয়ে আসার পর আরগামানি তার বাবাকে জড়িয়ে ধরেছেন।

উদ্ধারকতৃ আন্দ্রে কোজলোভ রাশিয়া থেকে ২০২২ সালে ইসরায়েলে আসেন। তিনি ৭ অক্টোবর নোভা গান উৎসবে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button