সারাদেশ

মাদ্রাসার মাঠে ধান চাষের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার মাঠে ধান চাষ করার অভিযোগ পাওয়া গেছে ওই মাদ্রাসার সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। তিনি নওমালা ইউনিয়ন জামায়াত ইসলামির সেক্রেটারি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে মাদ্রাসা কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি না নিয়েই তিনি মাদ্রাসার মাঠে ধানের বীজ রোপণ করেন জাকির হোসেনে। এরপর থেকেই মাদ্রাসার মাঠে খেলাধুলা করতে পারছেনা শিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানিয়েছেন, বীজ গুলো পরিপক্ব হয়ে ফসল দিতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এই তিন মাস মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারবে না। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছ অপসারণের দাবী জানিয়েছেন।

অভিভাবকরা আরও জানান, ওই গ্রামে অন্যকোনো খেলার মাঠ না নেই। একারণে শিক্ষার্থী ও স্থানীয় কিশোরদের খেলাধুলা বন্ধ থাকবে৷ যা সম্পূর্ণ বিধিবহির্ভূত কাজ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

অভিযুক্ত জামায়াত নেতা জাকির হোসেন জানান, সেখানে বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীজ গুলো রোপণ করেছেন। শিক্ষার্থীদের সমস্যা হলে চারাগুলো সরিয়ে ফেলা হবে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু জানান, বিষয়টি জেনে জরুরী সভা ডাকা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল উপজেলা একাডেমিক সুপার-ভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুনবী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে চাষাবাদ বিধিসম্মত নয়। এ বিষয়ের বিধি-মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। তাই মাঠ উন্মুক্ত রাখার বিষয় মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button