সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

Advertisements

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে পুলিশ।

বুধবার সকালে সদরের উলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।

Advertisements

মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা ছিল তাদের। এর আগেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটল।

ওসি সাজেদুর রহমান বলেন, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে।

“এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।”

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন