সারাদেশ

২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম, বিদ্যুৎ সংযোগ বন্ধ

Advertisements

সিরাজগঞ্জে আকস্মিক ঘুর্ণিঝড়ে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। সেইসঙ্গে ঝড়ের কারণে গাছপালা পড়ে গিয়ে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। মাত্র দুই মিনিটের এই ঝড়ে ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু বলেন, আজ দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে যাওয়ায় কয়েকটি চলাচলের রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ছাড়া আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে, বেশ কিছু বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে। লোকজনকে তাদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত রুবেল বলেন, বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে আমার সংসারের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। কোনো রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।

রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসার পরই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পিআইওকে পাঠানো হয়েছে। আমি নিজেও যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন