সারাদেশ

পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

Advertisements

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থী তানভীন আহমেদ নাহিদকে (১৮) ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের টেপাখোলা এলাকায় সরকারি ইয়াছিন কলেজ পরীক্ষার কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাহিদ মধুখালী উপজেলার বামন্দি বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আবুল বাশার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভিন আহমেদ এইচএসসি পরীক্ষা শেষ করে কলেজ ক্যাম্পাসের বাইরে মুজিব সড়কে পৌঁছালে দুই তিনজন অজ্ঞাত শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই তিনজন তরুণ তানভিনের গতি রোধ করে প্রথমে এলোপাথাড়িভাবে কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে হামলাকারী এক তরুণ পেছনের দিক থেকে তানভিনের পিঠের বাম দিকে ছুরি মারলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ ব্যাপারে জানতে চাইলে ইয়াছিন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক খান বলেন, এ বিষয়টি জানা নেই।

ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াছিন কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এক পরীক্ষার্থীকে অন্য পরীক্ষার্থীরা কুপিয়ে জখম করেছে বলে জানতে পেরেছি। আহত ওই পরীক্ষার্থী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন