ঝিনাইদহ

ভাড়া নিয়ে ঝগড়া, পিতা-পুত্রের উপর হামলা

Advertisements
ঝিনাইদহ সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের এক ভ্যানচালক ও তার ছেলে ইজাজুল ইসলামকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।আহত বাবা ও ছেলে উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে শিমুল নামের এক ব্যক্তি ভ্যানযোগে অন্যত্র যেতে চান।

তবে সে সময় ভ্যানচালক জাহাঙ্গীর ভাড়ায় যেতে অস্বীকার করেন। এতে শিমুল ক্ষুব্ধ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় বাবাকে বাঁচাতে আসলে ইজাজুলকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সুমন বড়ুয়া বলেন,‘তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের মধ্যে ইজাজুলের অবস্থা সংকটাপন্ন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘হামলাকারী ওই যুবককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন