বাংলাদেশ ও পাকিস্তান বধির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রাঙ্গণে বাংলাদেশ ও পাকিস্তান বধির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাভেদ ওমর বেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন-এর সাবেক সভাপতি জনাব জাকির হোসাইন খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট গাজী কামরুল হাসান ও লিমিয়া দেওয়ান।
বধির অংশগ্রহণকারীদের ভাষা ব্যাখ্যার দায়িত্ব পালন করেন রাব্বি হাসান নাইম ও ফিরোজা বেগম রানী।
অতিথিরা বলেন, এই আন্তর্জাতিক বধির ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের বধির খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রীড়াবন্ধন আরও সুদৃঢ় হবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের উৎসাহিত করবে এবং বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।