সারাদেশ

দাদিকে হত্যার পর ফেসবুকে পোস্ট

Advertisements

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উল্লাপাড়ার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বৃদ্ধা মোছা. সন্দেস খাতুন (৮৫) ওই গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের কোনো এক সময় নিজ দাদির ঘরে ঢুকে সজিব ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে। এরপর ফেসবুকে টানা দুটি স্ট্যাটাস দেয়— প্রথমটিতে ‘আল্লাহু আকবার’, দ্বিতীয়টিতে ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব মানসিক ভারসাম্যহীন বা নেশাগ্রস্ত অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন