ধর্ম

স্ত্রীকে ‘আপু’ ডাকা যাবে?

স্ত্রীকে অনেকেই ভালোসে নানা নামে ডাকে। মাঝেমধ্যে ভালোবাসার আবেগে কেউ কেউ আপু বলেও ডেকে থাকেন। কিন্তু আপু শব্দে স্ত্রীকে সম্বোধন করা কী ঠিক? অথবা এতে কী কোনো অসুবিধা হবে?

এই প্রশ্নের উত্তর হলো- ভালোবাসার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক— স্ত্রীকে আপু বা বোন বলে ডাকা মাকরুহ।

আল্লাহর রাসুল (সা.) একজনকে এভাবে বলতে শুনে— তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২২১০)

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তাই প্রত্যেকের উচিত— স্ত্রীকে এভাবে সম্বোধন না করা। আগে করে থাকলেও এখন থেকে এমন সম্বোধন থেকে বিরত থাকা। আর প্রসঙ্গত জেনে রাখা জরুরি যে, কেউ যদি তার স্ত্রীকে এভাবে সম্মোধন করেও ফেলে— তবে এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না; তালাক হবে না বা কোনো কাফফারাও দিতে হবে না।

স্বামী-স্ত্রী পরস্পরকে এমন শব্দ বা নামে ডাকা সমীচীন যা থেকে স্বাভাবিক সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়, অসম্মান প্রকাশ না পায়। তারা পরস্পরকে সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে ডাকতে পারে। নাম ধরেও ডাকতে পারে যদি তা তাদের সংস্কৃতিতে অপমানসূচক না হয় এবং কেউ অপমান বোধ না করে।

আবু তমিমা আল জুহামী (রা.) বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, ‘হে আমার বোন’, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কী তোমার বোন? তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)
তাই স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে।

তবে স্বামী যদি স্ত্রীকে বোন বা আপু বলে ডাকে অথবা স্ত্রী যদি স্বামীকে ভাই বা ভাইয়া বলে ডাকে, তাহলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button