রাজনীতি

নির্বাচন পর্যন্ত ‘চাঁদাবাজি নিষেধ’— বিএনপি প্রার্থীর বক্তব্যে এনসিপি মুখপাত্রের কটাক্ষ

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একটি দল বলছে, নির্বাচন পর্যন্ত ‘চাঁ/দাবাজি নিষেধ’। এর মাধ্যমে কি তারা বোঝাতে চাইছে নির্বাচনের দিন পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, তাহলে কি নির্বাচনের পর তা করা যাবে?’

তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলছে। তার মতে, চাঁদাবাজির মতো অপরাধ কোনো নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে না; এটি সব সময়ই বেআইনি ও নিন্দনীয়।

এনসিপির মুখপাত্র আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সব রাজনৈতিক দলের স্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান জরুরি। অন্যথায়, সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, শুধু নির্বাচনের সময় নয়—সব সময়ই চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা উচিত।

প্রসঙ্গত, নেতাকর্মীদের উদ্দেশে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই বার্তা দেন।

এ-সংক্রান্ত ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button