জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: বোনের পর না ফেরার দেশে ভাই নাফিও

Advertisements

বিমান দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩)। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মারা গেছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বোন নাজিয়ার পর এবার মারা গেছে ভাই নাফিও (৯)। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই তৃতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গতকাল দিবাগত রাত ৩টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় এখন বার্ন ইউনিটে ১১ জন শিক্ষার্থী-শিক্ষক মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নাজিয়া ও নাফি বাবা-মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন