জাতীয়
অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়- ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এ ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’
এ ধরনের আচরণ সমাজজীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদগার ও অনৈক্যের বীজ বপন করবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি লেখেন, ‘সবার পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন।’
বিজ্ঞাপন