জাতীয়

দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে অন্তর্বর্তী সরকারের ইন্ধনে: ছাত্রদল সভাপতি

Advertisements

দেশে ‘মবতন্ত্র’ কায়েমের প্রচেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। এই হুঁশিয়ারি দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলছেন, এসব চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করবো আমরা। আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে এক বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর নানা বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন