জাতীয়

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানাল বিটিআরসি

আগামী সপ্তাহের শুরুর দিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

তিনি বলেন, যেসব সঞ্চালন লাইন এবং ডাটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করছি, সব কিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
এর পরদিন সারা দেশে ব্রডব্যান্ড ইন্টানেটও বন্ধ করে দেওয়া হয়। পরে পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button