জাতীয়

পুলিশের সার্জেন্টে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক থাকলেই আবেদন করা যাবে

Advertisements

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে স্নাতক ডিগ্রিধারী উপযুক্ত নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ পুলিশ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা হতে শুরু হয়ে ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত চলবে।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। প্রার্থীর বয়স ২রা এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৮ ইঞ্চি হতে হবে। এছাড়া প্রার্থীদের মোটরসাইকেল চালনায় দক্ষ এবং কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বলা হয়, ‘কোনো বিশেষ পরিবর্তন নয় বরং প্রচলিত ও বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে।’ আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মূলত মাঠ পর্যায়ের ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনতে এবং জনবল সংকট দূর করতেই সরকার এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, খুব শীঘ্রই পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। দীর্ঘদিনের শূন্যতা পূরণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং জনভোগান্তি কমানোর লক্ষ্যেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন