জাতীয়সর্বশেষ

ভেড়ামারায় তিন হাজার বিঘা পানের বরজ মূহুর্তে বিলিন

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আনুমানিক তিন হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পানচাষি তোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, বেলা ১১টার দিকে রায়টা পাথরঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। তারপর আড়কান্দী ও মাধবপুর গ্রামের মাঠের আনুমানিক চার থেকে পাঁচ হাজার বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি বিঘায় কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার দুই বিঘা পান ছিল। দুই বিঘায় প্রায় ছয় লাখ টাকার পান হতো। পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পানচাষি খলিল হোসেন বলেন, আমার দুই বিঘা পান ছিল। সবকিছু উড়ে ছাই হয়ে গেছে। আমার ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোট চার হাজার থেকে ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, শত শত পান চাষির কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। রায়টা থেকে শুরু করে মাধবপুর পর্যন্ত পুড়ে গেছে। প্রায় তিন থেকে চার হাজার বিঘা পানের বরজ পুড়ে ছায় হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button