আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ১১টি এমকিউ-৯ রিপার ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে ১১-এ দাঁড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। কুয়েতে ৬ মার্চ আহত এক ন্যাশনাল গার্ড সেনা পরে মারা যান।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা থাকলেও এখন তা বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।

এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button