বিনোদন খবর

সৃজলার সঙ্গে কুমার শানুর ছেলের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

ওপার বাংলার পরিচিত মুখ সৃজলা গুহ। টালিপাড়ায় হট অ্যান্ড হ্যাপেনিং অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। সম্প্রতি এ অভিনেত্রীর সঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমারের ঘনিষ্ঠ ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কখনো বাথটাবে শুয়ে সৃজলা-জান রোম্যান্স করছেন, আবার কখনো বা জানের বাহুডোরে অভিনেত্রী। সব মিলিয়ে তাদের দুজনের প্রেমের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্যিকারের রোম্যান্স নয় এটা। আসলে জান কুমারের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে সৃজলাকে। সেখানেই জান ও সৃজলার কেমিস্ট্রি দেখে অবাক সবাই।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সৃজলা গুহ মন ফাগুন সিরিয়ালে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ছোটপর্দায় দেখা না গেলেও সৃজলা ওয়েব সিরিজে কাজ করেছেন। মূলত তার বোল্ড লুকে কাত নেটবাসী। সবশেষ সৌরভ দাসের সঙ্গে পিকাসো ওয়েব সিরিজে শেষ দেখা গিয়েছিল সৃজলাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button