অর্থনীতি

আজ থেকে নতুন দামে কিনতে হবে স্বর্ণ

আজ থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ কিনতে হবে। বুধবার (২৯ নভেম্বর) আরও এক দফা স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের দাম এত হয়নি।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে। বুধবার (২৯ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৯২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৪১ টাকা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button