অপরাধ

ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায়

Advertisements

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সাদিক হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীটির সঙ্গে সাদিকের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

 

গত ২৫ জানুয়ারি জন্মদিনের কথা বলে সাদিক তরুণীকে কুষ্টিয়ার ভেড়ামারার আল্লারদরগা এলাকায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানেই তিনি তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে তার অজান্তে ভিডিও ধারণ করেন এবং পরে তা দেখিয়ে ভয় দেখাতে শুরু করেন।

Advertisements

 

পরে তিনি ওই তরুণীর সঙ্গে দেখা করার জন্য চাপ দিতে থাকেন এবং একাধিকবার ভয়ভীতি প্রদর্শন করেন। এতে তরুণীর পরিবারে অশান্তি দেখা দেয়।

 

শেষ পর্যন্ত গত ৬ অক্টোবর বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়রা সাদিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে (মামলা নম্বর: ১১/২০২৫)। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।

 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন