ঝিনাইদহ

ঝিনাইদহে বিয়ের দাওয়াতের জেরে সংঘর্ষ, আহত ১০

এলাকায় আধিপত্য বিস্তার ও বিয়েতে দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত কয়েকজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বাকড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বাকড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশী ও প্রতিপক্ষ সাহের উদ্দীনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা চলতে থাকে। এরই জের ধরে শনিবার সকালে সাহের উদ্দীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করেন। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাকড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button