জেলার খবর

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে ছুরিকাঘাতে তানভির নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এ ঘটনা ঘটে। এরপর রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

জানা যায়, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিল। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে খুব দ্রুত তাদেরকে আটক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button