সারাদেশ

দুই আ. লীগ নেতা গ্রেপ্তারের জেরে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ

Advertisements

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে হুমায়ুন রেজাকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের নিজ বাসা থেকে এবং জামানকে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে৷

এদিকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের ৩ নং বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহম্মেদ জানান, গোমস্তাপুর ইউনিয়নের মুখলেস মোড় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ওয়ার্ড বিএনপি তাদের সভা সমাবেশ ওই ঘরে করে। তবে বুধবার গভীর রাতে কে বা কারা কার্যালয়টিতে ককটেল হামলা করে।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তবে আওয়ামী লীগ ওই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে বহুদিন থেকে। যেহেতু কাল আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে। এর প্রতিবাদে বিএনপির কার্যালয়টিতে ককটেল হামলা হয়ে থাকতে পারে। আমি আশা করি পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন