সারাদেশ

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

পিরােজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় বখাটেদের হামলায় ফারুক ভূইয়া (৬০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নূরু ভূইয়ার ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মােল্লার ছেলে সুমন মােল্লা।

এ ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম ৪ জুন মঙ্গলবার ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button