ময়মনসিংহের মুক্তাগাছায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

দিনটা ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই, শিক্ষার্থীরা তাদের নিয়ম অনুযায়ী পাঠ দান করেতও আসে হলি কুরআন একাডেমিতে যা ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ৮ নং ওয়ার্ডে অবস্থিত।
তবে গত ১০ জুন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, প্রতিষ্ঠানের শিক্ষক হেদায়েতুল্লাহ র বিরুদ্ধে শিক্ষার্থীকে বলত -কারের অভিযোগ উঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর পিতা জানান, তিনি সেদিনই এই ঘটনা জানতে পারেন এবং প্রতিষ্ঠানকে এর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
ভুক্তভোগীর সঙ্গে কথা বললে সেও বলাৎকার এর বিষয়টি সত্য বলে জানান এবং আবেগে আপ্লুত হয়ে পরতে দেখা যায় তাকে।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দারা তেমন কিছুই জানেন না বিষয়টিকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।
উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বললে তারা জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পান নাই তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেন।