সারাদেশ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

Advertisements

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাত ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বিজিবির ৫৮ ব্যাটালিয়ন। এদের মধ্যে মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে একই পরিবারের ৭ ভারতীয় নাগরিক আটক হয়েছেন। আটককৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিলঢাঙা গ্রামের মোঃ শাহজাহান (৩৫), তার স্ত্রী মোছাঃ তৈয়বা বেগম (৩০) এবং তাদের পাঁচ সন্তান যথাক্রমে মোঃ ইমরান (১২), মোঃ ইফরান (১০), মোঃ আয়ান (৮), মোঃ জিদান (৬) ও মোছাঃ সায়দা খানম।

এছাড়া মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলদল খুলনার দাকোপ উপজেলার আন্দারমানিক গ্রামের সিরাজুল গাজী ও হুমায়ুন কবীরসহ দুই নারীকে আটক করে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক শাহজাহান জানান, তিন বছর বয়সে তিনি ভারতে যান এবং সেখানে প্রায় ৩০ বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্ত্রী তৈয়বা বেগম ভারতীয় নাগরিক। তারা সপরিবারে দুই মাস আগে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে এসে তারা গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামে বসবাস করছিলেন এবং মণ্ডল ময়দার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, শুক্রবার মাদকবিরোধী অভিযানে সীমান্ত পিলার ৭১/৮ এস ও ৭০/৫ এস পিলারের নিকটবর্তী কানাইডাঙ্গা এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ, গোপালপুর এলাকা থেকে ৪৭২ পিস ভায়াগ্রা, ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং বেনীপুর বিওপির অধীন নবদুঘাপুর এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আটক অপর চার বাংলাদেশির মধ্যে প্রাপ্তবয়স্ক দুজনকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন