সারাদেশ

ঘুষের টাকাসহ আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত

Advertisements

ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ও ৩৯(২) ধারা অনুযায়ী গ্রেপ্তারের তারিখ (৭ জানুয়ারি) থেকে আশরাফুল আলমকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

Advertisements

এর আগে, গত ৭ জানুয়ারি ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ দুদকের হাতে আটক হন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

দুদক সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী তার প্রয়াত স্ত্রী শিক্ষক শিরিনা আক্তারের পেনশন–সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে গেলে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে তিনি ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গতকাল ৭ জানুয়ারি ওই টাকা নেওয়ার সময় দুদকের কর্মকর্তারা ওই শিক্ষা কর্মকর্তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন