সারাদেশ

একই আসনে প্রার্থী হতে বাবা-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

Advertisements

জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক ও তার ছেলে ইরফান আলম ইকু। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন  সৈয়দপুর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান। 

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, আমি জনগণের সেবায় কাজ করতে চাই, এলাকার মানুষ আমাকে চেয়েছে এজন্য আমি আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি। তবে কোনো দল থেকে নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত হয়নি। আমার ছেলে মনোনয়ন নিয়েছে বিষয়টি শুনেছি। ভোটের মাঠে জনগণই বলবে কে জয়ী হবে।

ইরফান আলম ইকু বলেন, আমি প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিষয়টি নিয়ে সৈয়দপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান বলেন, অফিস থেকে কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে তারাও মনোনয়ন ফরম নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন