ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিরামবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় মোছা. শাহিদা খাতুন মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুর পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য মতে উভয় পক্ষের মোট দশ জন আহত হয়েছে ও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে আছেন এক জন এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে ।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে বসতবাড়ি নির্মাণের জন্য একটি জমি ক্রয় করেন শাহিদা খাতুন। তবে দীর্ঘদিন তিনি জমিটি পুরোপুরি দখলে নিতে পারেননি। এ নিয়ে বিরোধ দেখা দিলে তিনি আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তার পক্ষে রায় দেন এবং প্রশাসনের উপস্থিতিতে দখলকৃত জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি শাহিদাকে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণের সময় আদালতের আদেশ অমান্য করে কিছু ব্যক্তি বাধা দেয়। এ সময় শাহিদার স্বামী, ভাতিজা ও আরও কয়েকজনকে মারধর করা হয় এবং নির্মাণের জন্য আনা প্রায় আড়াই লাখ টাকার মালামাল নষ্ট করা হয়।
পরদিন দুপুরে পরিকল্পিতভাবে শাহিদার ভাতিজা তৌকিরের বসতঘরে হামলা চালানো হয়, যাতে তৌকির গুরুতর আহত হন। একই দিন শাহিদার ভাতিজা রতন মিয়াকে স্থানীয় এক চা-স্টলের সামনে মারধর করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় রমজান আলী, রাসেল মিয়া, শামসুল হক, খোকন ড্রাইভার, আব্বাস আলী, বাবুল হোসেন, সালেহা বেগম ও আঞ্জুরুল ইসলামসহ আরও ৮–১০ জনকে আসামী করা হয় ।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের রমজান আলী জানান, শাহিদা খাতুন তার নিজের জমির বাইরে বাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। তারা বাধা দিতে গেলে শাহিদার লোকজনই প্রথম হামলা চালায়, এতে তাদেরও ৬–৮ জন আহত হন।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন,
“জমি সংক্রান্ত এ ঘটনাটি খুবই দুঃখজনক। যেখানে আদালতের রায় রয়েছে, তা অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যেই ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অন্য পক্ষ থেকেও যদি অভিযোগ আসে, সেটিও গ্রহণ করা হবে।”
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধে হামলা–পাল্টা হামলা, আহত ১০
Advertisements ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিরামবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা..

Previous Post
Next Post
Leave a Reply
About the Author

AF themes
Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

Latest News

Stay Connected
Categories
Bangladesh government অন্যান্য অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক আবহাওয়া কালীগঞ্জ কোটচাঁদপুর ক্যাম্পাস খেলাধুলা চাকরি জাতীয় জেলার খবর ঝিনাইদহ টেক নিউজ তথ্যপ্রযুক্তি ধর্ম নির্বাচন ফিচার বার্ষিকী বিনোদন খবর ব্যাবসা ভিডিও ভ্রমণ মহেশপুর রাজধানী রাজনীতি লাইফস্টাইল শিক্ষা শৈলকুপা সর্বশেষ সারাদেশ সোশ্যাল মিডিয়া স্বাস্থ্য হরিণাকুন্ডু
Tags
আকাশছোঁয়া-দামে-জওয়ান আন্তর্জাতিক আবহাওয়া আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি আরেকটি-এশিয়া-কাপ-আবারও এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ করলা খাওয়ার উপকারিতা চট্টগ্রামে-ঘুমন্ত-বাবাকে চাঁদে-ভূমিকম্প-রেকর্ড- জনগণ-না-চাইলে-আওয়ামী-লীগ জাতীয় ঝিনাইদহ ঝিনাইদহে রেলপথ ও কৃষি বিশ্ববিদ্যালয় চান এমপি জাহেদী ডিপজলের-জন্য-২৫-লাখ-টাকার তিন মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন দুধের-সঙ্গে-মধু-মিশিয়ে- নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সরকার নয় নিয়োগ বিজ্ঞপ্তি ফুল রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার আয় বিএনপির-প্রতিষ্ঠাবার্ষিকী বিজয় দিবস বিনোদন খবর ভরা-মৌসুমেও-ইলিশের-দাম- মিডিয়া চাপে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি লাইফস্টাইল সরকারের-পাপ-হিসাব-করলে সর্বশেষ সারাজীবন সুখে থাকার পাঁচ উপায় স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত! স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উন্নয়নে ২১৮০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক হানাদার মুক্ত দিবস ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ১৯৭১ ‘সাত মিনিটের ক্যান্সার চিকিৎসা’ শুরু হচ্ছে ইংল্যান্ডে
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed












