সারাদেশ

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেত্রীর লাশ উদ্ধার

Advertisements

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ জানান, “৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, একটি কক্ষে লাশটি পড়ে আছে। আমরা ধারণা করছি, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।”

শরীরের কয়েকটি স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্বজনদের দাবি, কেকাকে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন, এবং মৃত্যুর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন