সারাদেশ

বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার একজনকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরূপনগর মহল্লায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

জানা গেছে, ঘটনার সময় বাড়ির দুই নারীকে মারধর করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Advertisements

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল চেপে প্রবেশ করে ৪ যুবক। নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সদস্য পরিচয় দিয়ে তারা বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলে এবং বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় দুই নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেল রানাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে তার তিন সহযোগী পালিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলী বলেন, শুক্রবার (১ আগস্ট) আমার মেয়েকে ছেলেপক্ষের লোকজন দেখতে আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ ৪ যুবক এসে বাল্যবিয়ের অভিযোগ তোলে। তারা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিয়ে বিয়ের জন্য অর্থ দাবি করে। এতে আমার সন্দেহ হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন