সারাদেশ

যৌন নিপীড়নের ঘটনায় মাদরাসা শিক্ষককে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল

Advertisements

ঝালকাঠিতে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদরাসা শিক্ষকের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।

অভিযুক্ত ব্যক্তি রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকার আদর্শগ্রাম নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেন।

শুক্রবার (১ আগষ্ট) সকালে মানববন্ধন ও মিছিল উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণির মানুষ। এ সময় মানবন্ধনকারীদের মধ্যে অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

বক্তারা বলেন, শিক্ষক শাহাদাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ের সময় তিনি দ্বিতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন