সারাদেশ
ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (৩২) নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল রোববার রাতে নগরের বন্দর থানা–পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদরাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সবশেষ ২৪ জুলাই ওই ছাত্র ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
মামলাটির তদন্ত করছেন বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া জবানবন্দিও নেওয়া হবে।