সারাদেশ

‎টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

Advertisements

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন খোঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত থেকে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল রবিবার (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তীব্র স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার দুপুর ১টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রবিবার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন