স্টাফ রিপোর্টার: অবশেষে পালিয়ে যাওয়ার ১৩ দিন পাওয়া গেলো ২২ বছরের সংসার ত্যাগ করা আলোচিত প্রেম কাহীনির সেই ৪০ বছর বয়সী নারী ও ১৭ বছর বয়সী যুবকের। কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত ১২ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ১৭ বছরের এক কিশোরকে নিয়ে পালিয়ে যায় ৪০ বছর বয়সী গৃহবধূ। এই গৃহবধূ দুই সন্তানের জননী এবং স্থানীয় বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী।
ওই কিশোর একই গ্রামের বাসিন্দা এবং বয়সে গৃহবধূর সন্তানের মতো। ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হলেও তার স্থায়ী ঠিকানা বাবরা গ্রামেই। দীর্ঘদিনের পারিবারিক পরিচয় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।
গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ১১ জুলাই রাতে আমি তাদের পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় দেখি। তখন চুপ ছিলাম, ভাবছিলাম হয়তো বিষয়টি সামলে নিতে পারব। কিন্তু সকালে দেখি, স্ত্রীকে নিয়ে ওই কিশোর পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় অনেকেই হতবাক হয়ে গেছেন। সংবাদ উপস্থাপনার মত করে হুবহু পড়ে শোনাও
















