জাতীয়

আইএসপিআর বলছে ৩১, সরকারি তথ্যে একদিন পর নিহত কমে ২৯

Advertisements
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে (বেলা ১১টা পর্যন্ত) ২৯ জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে (মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত) আইএসপিআর থেকে জানানো হয়েছিল এ দুর্ঘটনায় নিহত ৩১ জন।

শুধু নিহত নয় আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআরের দেওয়া তথ্যে অমিল রয়েছে।

গতকাল আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল। এদিকে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। 

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

Advertisements

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আজকের তালিকা অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইএসপিআর উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এ ছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর দুজন আর সরকার একজন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআরের থেকে একজন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন