রাজনীতি

‘এনসিপি সরকার গঠন করলে উন্নয়নের প্রথম ইট গাঁথা হবে নোয়াখালীতে’

Advertisements

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রধান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন মসজিদে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল পর্যন্ত জাতি অন্ধকারে ছিল উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মাইলস্টোনের শিক্ষার্থীদের কিছু দাবি যৌক্তিক ছিল। গতকাল (সোমবার) থেকে এখনো আমরা লাশের সংখ্যা পাইনি। আজকে প্রেস ব্রিফিং হয়েছে, তারা বলেছে যে, তারা অতি দ্রুত প্রকাশ করবে, এটা আশার দিক।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কিন্তু গতকাল থেকে সরকার নীরব ছিল। সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি। সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি, তাদের আমরা প্রেস ব্রিফিংয়ে দেখিনি। এ ঘটনায় গতকাল পর্যন্ত জাতি একটা অন্ধকারে ছিল। কিন্তু আজকে তারা কথা বলেছে, এটা আশার দিক।’

Advertisements

তিনি বলেন, বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিলেন নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনো সরকার গঠন করে, তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নোয়াখালীতে আজ পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মাইলস্টোনে বিমান বিধস্ত হওয়ার কারণে নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় মডেল মসজিদে বাদ আসর নিহত ও আহত ব্যক্তিদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন