রাজধানী

রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন

রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয় রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন ধরে যায়। পরে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button