সারাদেশ

মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু

Advertisements

সাতক্ষীরার তালায় ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও।

রবিবার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এঘটনাটি ঘটে।

উপজেলার শাহাপুর মাদ্রাসার শিক্ষক নিহত শরিফুল গাজী (৩৮) হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে।

আর হামলাকারী রাজু গাজী (৩৬) একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। তবে, গণপিটুনিতে নিহত হামলাকারী রাজু গাজী একজন মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এরপর সে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষক শরিফুলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, শরিফুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং থমথমে পরিবেশ বিরাজ করছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ মাঠে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন