সারাদেশ

৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্রের

Advertisements

পাবনার ভাঙ্গুড়ায় সাদ মুহাম্মদ সাব্বির (১৫) নামের এক মাদ্রাসাছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মাদ্রাসায় যাওয়ার পথে পাবনা শহরের সিএনজি স্ট্যান্ড থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের। অজানা আতঙ্কে আছেন তারা।

নিখোঁজ সাব্বির উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের ছেলে। সে পাবনার দারুল হাদিস মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় শিশুটির বাবা শনিবার সকালে পাবনা সদর থানায় জিডি করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির গত শুক্রবার বিকাল চারটার দিকে মাদ্রাসায় (পাবনা) যাওয়ার উদ্দেশ্যে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়। বাবা ছাইদুর ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড থেকে ছেলেকে একটি অটোরিকশায় (সিএনজি) তুলে দেন। এরপর সন্ধ্যায় পাবনা শহরের সিএনজি স্ট্যান্ডে গিয়ে নামে সে। পরে মাদ্রাসা থেকে জানানো হয় সাব্বির সেখানে যায়নি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ছাইদুর রহমান জানান, “আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। চার দিন হলো কোথাও তার সন্ধান পাচ্ছি না।”

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম আমার দেশকে জানান, নিখোঁজ ছেলেটিকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন