রাজনীতি

জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: টুকু

জুলাই আন্দোলনে তারেক রহমানের মূল ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৬ জুলাই) টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি, ছাত্রদল ও যুবদল একটি সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখ্যা করেছে। তাছাড়া অন্য কেউ প্রকাশ করেনি। জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, চরমোনাই পীরকে আওয়ামী লীগ দাঁত ভেঙে দিয়েছিল, সে-ও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। এ চরমোনাই পীর পতিত স্বৈরাচার সরকারকে বাতাস করেছে। দেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। আর সেই তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন, তাদের মাশুল দিতে হবে। যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার, তারাও আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আগে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তারপর অন্য কিছু। বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। তারেক রহমান যেমন বলেছেন- জনগণের সঙ্গে থাকুন, বিএনপি জনগণের দল। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দাবি তারেক রহমানের ভুল নয়। আপনারা নির্বাচন দিন, দেখেন জনগণ বিএনপিকে বেছে নেবে। শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে ভয় পেত, ঠিক আপনারাও নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। বিএনপি একমাত্র দল যারা জোর করে ভোট নেয় নাই। জনগণ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপি বিজয়ী হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে গোপালগঞ্জের হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন। আর আমরাও নিন্দা জানাই। এখনও প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদ রয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।

স্মরণ সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান লিটন, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, শহীদ মারুফের মা মোর্শেদা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button