জাতীয়

ড. ইউনূস নিজে কখনো ‘জাতীয় সংস্কারক’-এর স্বীকৃতি চাননি : প্রেস উইং

Advertisements
‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে একটি রিট আবেদনে হাইকোর্টের রুল জারির পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজে কখনো এই ধরনের কোনো স্বীকৃতি চাননি এবং সরকারেরও তাকে এমন কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা নেই।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে , উচ্চ আদালতের ওই রুলের অনুলিপি হাতে পাওয়ার পর যথাযথ সময়ে এর জবাব দেওয়া হবে।
তবে এখনই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ; প্রফেসর ইউনূস নিজে কখনো এই ধরনের কোনো স্বীকৃতি চাননি এবং সরকারেরও তাকে এমন কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে , সরকার মনে করে, রিট আবেদনটি রিটকারী নিজ উদ্যোগেই করেছেন। কোন ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তা অস্পষ্ট বলেও জানানো হয় বিবৃতিতে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন