সারাদেশ

গোসলের ভিডিও ধারণ করে ‘ব্ল্যাকমেল’, অতঃপর

Advertisements

মোংলায় নারীর গোসলের ভিডিও ধারণ করে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে রনি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করেছেন।মঙ্গলবার (১৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন।

এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মামলা তুলে না নিলে ভুক্তভোগী ওই নারীকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

থানায় মামলা হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীতায় দিন কাটছে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্থানীয়রা জানান, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করছে ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারের সদস্যরা। একই এলাকায় বসবাস করছে রনিও। তার স্ত্রী ও সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবৎ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রনি। কিন্তু তার এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকিও দিতেন তিনি।

Advertisements

ভুক্তভোগী নারী জানান, গত কয়েক দিন আগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। সেখানে ঘরের পাশে গোসল করার সময় গোপনে মোবাইলে তার গোসলের ভিডিও ধারণ করেন রনি। পরে গত ২৮ জুন সকাল ৯টার দিকে সেই ভিডিও দেখিয়ে ওই নারীকে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চাপ সৃষ্টি করেন এবং তার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলেন। এ ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন রনি। এতেও রাজি না হলে ওই নারীর স্বামীর বাড়ি গিয়ে সকলের সামনে তার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এমন কথা প্রচার করেন রনি।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে রনিসহ তার দলবল ভুক্তভোগী নারীসহ তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, রনি এলাকার বখাটে। তার বিরুদ্ধে এ ধরনের বহু ঘটনার অভিযোগ রয়েছে। কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করেন তিনি। তাই রনিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে সত্যতা পেয়ে মামলাও নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন