সারাদেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ

Advertisements

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূর হাত ও পা বেঁধে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলেও জানা গেছে। এ ঘটনায় প্রধান আসামি কামাল মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।

গ্রেপ্তার কামাল মাঝি (৩৫) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মো. তোফাজ্জল মাঝির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বসতঘরে সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে কামাল হোসেন সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে। ভুক্তভোগীকে খাট থেকে মাটিতে নামিয়ে অজ্ঞাত আসামিদের সহযোগিতায় হাত ও পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন কামাল মাঝি। পরে ভুক্তভোগীকে উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় প্রধান আসামি। ঘটনার পরের দিন ভুক্তভোগী ভোলা মডেল থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি মো. কামাল মাঝি ও অজ্ঞাত আরও ৩-৪ জন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন